গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, দোয়া চেয়েছে পরিবার
আ স ম আবদুর রব গুরুতর অসুস্থ বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তার শারীরিক অবস্থার অবনতিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
আবদুর রব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ছাত্ররাজনীতি ও মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন। তিনি ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী।