রামগড় ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন ঢাকায় গ্রেফতার
রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে ঢাকার ডেমরা এলাকার কোনাপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ নভেম্বর রাতে ডিবির সহায়তায় অভিযানটি পরিচালিত হয় বলে রামগড় থানার পুলিশ জানায়।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রামগড় থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার বিকেলে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে খাগড়াছড়ি জুডিশিয়াল আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।