পাগলা মসজিদের দান গণনায় দুপুর পর্যন্ত ১০ কোটি টাকা
কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া ৫১ বস্তা টাকা গণনা শুরু হয়েছে। শনিবার দুপুরের বিরতি পর্যন্ত গণনায় ১০ কোটি টাকা পাওয়া গেছে বলে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী হারেছী জানিয়েছেন।
সকাল ৭টায় বাক্সগুলো খোলা হয়। ব্যাংককর্মী, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে গণনায় অংশ নেন। প্রায় চার মাস ২৪ দিন পর এবার দানবাক্স খোলা হয়েছে। গণনা শেষ হলে মোট অর্থের পরিমাণ জানা যাবে।