৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে মুক্তি পাবে মালয়ালম সিনেমা ‘মেরি বয়েজ’

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

মালয়ালম সিনেমা ‘মেরি বয়েজ’ আগামী ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির কথা জানিয়েছে নির্মাতা দল। মহেশ মানস পরিচালিত এবং লিস্টিন স্টিফেন প্রযোজিত ছবিটির শুটিং ৬৫ দিনে শেষ হয়।

একদল তরুণের জীবন ও সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাজ, কীর্তনা পিএস, পার্বতী দাস, শ্বেতা ওয়ারিয়র, শন জয় ও সাফবয়।