৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে মাসে ৩৮ লাখ রুপিতে তিন ফ্ল্যাট ভাড়া নিলেন আমির খান

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম

বলিউড অভিনেতা আমির খান মুম্বাইয়ের খার-সান্তাক্রুজ এলাকায় চার বছরের জন্য তিনটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সম্পত্তি নিবন্ধনের নথির বরাত দিয়ে সিআরই ম্যাট্রিক্স জানিয়েছে, ফ্ল্যাটগুলোর সম্মিলিত মাসিক ভাড়া ৩৮ লাখ রুপি।

চুক্তির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। চুক্তিতে বছরে ৫ শতাংশ ভাড়া বৃদ্ধির শর্ত রয়েছে।