৩০ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা, আনসার সদস্য আহত

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংক ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা, আনসার সদস্য আহত

ছবি: সংগৃহীত

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা ভবনের সামনে পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় এক আনসার সদস্য সামান্য দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত দেড়টার পর অজ্ঞাত দুই ব্যক্তি ফটকের বাইরে থেকে বোমা ছোড়ে বলে ব্যাংক কর্তৃপক্ষের ভাষ্য।

কর্মীরা দ্রুত আগুন নেভানোয় ভবনের ক্ষতি হয়নি। আহত আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। শাখা ব্যবস্থাপক বলেছেন, সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়; পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে ওসি জানিয়েছেন।