মেরুল বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডায় চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে মেরুল বাড্ডা ইউলুপের মুখে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। পরে বাসটি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) সামনে মেরুল বাড্ডা ইউলুপের মুখে অবস্থানকালে আগুনে জ্বলতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।