ছয় অবকাঠামো প্রকল্পে বিলম্বে ক্ষতি ১ লাখ ১৬ হাজার কোটি টাকার বেশি
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, জমি অধিগ্রহণে বিলম্ব ও প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ ছয়টি বড় অবকাঠামো প্রকল্পে আনুমানিক ৯ দশমিক ৭ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ১৬ হাজার ৪৮৭ কোটি টাকার ক্রমপুঞ্জীভূত ক্ষতি হয়েছে। প্রতিবেদনটি ১৯ নভেম্বর প্রকাশিত হয়।
বিশ্বব্যাংকের বিশ্লেষণে দুর্বল পরিকল্পনা, আমলাতান্ত্রিক জটিলতা, জমি অধিগ্রহণে দেরি ও সমন্বয়ের ঘাটতিকে প্রকল্প ব্যয় ও মেয়াদ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যৎ প্রকল্পে নিরপেক্ষ সম্ভাব্যতা যাচাই, আগাম ভূমি অধিগ্রহণ, প্রতিযোগিতামূলক দরপত্র এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের পরিকল্পনা করার সুপারিশ করেছে সংস্থাটি।